
কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার মহেশখালী দ্বীপের অদূরে সোনাদিয়া চ্যানেলসংলগ্ন সাগর উপকূলে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং বোট ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি, প্রয়োজনীয় সরঞ্জামসহ জেলেদের জিম্মি করে রাখে।
ঘটনাস্থল থেকে এফবি তাসমীম নামের অন্য একটি ফিশিং বোট কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
এ তথ্যের ভিত্তিতে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।
পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে না-তা জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে...
৫ মিনিট আগে
সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের কটূক্তি, যৌন হয়রানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অপর এক সহপাঠীকে ঘুষি মেরে আহত করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগে
চট্টগ্রামের পাহাড়তলীতে কাভার্ডভ্যান চালক মো. সজিবকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালত এ রায় দেন। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১৫ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী দীন ইসলামের (২৪) বিরুদ্ধে। হত্যার পর আজ সোমবার গাজীপুর থেকে লাশবাহী গাড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ এনে দীন ইসলামের গ্রামের বাড়ির উঠানে ফেলে রেখে যায়। এর আগে গতকাল রোববার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় ওই...
১৮ মিনিট আগে