
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, গোসল করার সময় ইয়াসিন সাগরের পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, চলতি বছর কক্সবাজার সমুদ্রসৈকতে পানিতে ডুবে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। গত ২৪ জুলাই সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে বাবা ও ছেলে সাগরে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে ছেলে নিলয়কে উদ্ধার করা গেলেও বাবা মো. হেলাল উদ্দিনের (৫৫) সন্ধান মেলেনি। তিনি মেহেরপুর সদর উপজেলার পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এ ছাড়া গত ২৮ জুন মেরিন ড্রাইভ-সংলগ্ন ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সায়েম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
এর আগে গত ১ জুন সৈকতের সি-গাল পয়েন্টে টায়ার টিউবে সমুদ্রভ্রমণের সময় ছিটকে পড়ে মো. আবির (১৮) নামে এক পর্যটক পানিতে ডুবে মারা যান। নিহত আবির পুরান ঢাকার লালবাগ এলাকার শহীদনগরের বাসিন্দা ইলিয়াস মুন্সীর ছেলে।

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিভিয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে...
১৮ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল হালিম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
দারুস সালাম এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন (৪৯) জমির শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে সাইফুল ওরফে শাহীন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একজন সচিবের হয়ে জমি কেনার জন্য যোগাযোগকারী হিসেবে পরিচয় দেন তিনি...
২৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
৩৮ মিনিট আগে