
কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, রাতে ডিউটিরত অবস্থায় পুলিশের একটি টিম ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কালো বোরকা পরা এক ‘নারী’কে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কথাবার্তায় গরমিল পাওয়া যায় এবং তিনি ক্যাম্পে প্রবেশসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
পরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ।
ওসি আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশে থেকে ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২২ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
৩০ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে