
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটক ব্যক্তির নাম নুরুস সাফা (৪৭), তিনি মিয়ানমারের নাপিতের ডেইল মংডু এলাকার বাসিন্দা মৃত বাছা মিয়ার ছেলে।
কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
এ সময় বোটে থাকা এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোবায়ের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক সিলবানুস সরেন (৪২)। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বুধবার দিবাগত রাত ১২টার দিকে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার এজাহার সিকদারের আকাশমণিগাছের বাগানের ভেতরে কয়েক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তিনজনকে আটক করে।
১ ঘণ্টা আগে
ব্রিজটি ঢালাইয়ের জন্য সম্প্রতি উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদ ১ লাখ টাকা বরাদ্দ দেয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লাকে। এ ছাড়া ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজ দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কদমহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে অবসরজনিত বিদায়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সম্মান জানালেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বিদায় অনুষ্ঠানের পর তাঁকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে