নিহত মোহাম্মদ হৃদয় (২৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আহতরা হলেন কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা মো. আসিফ (২৮) এবং আশরাফুল ইসলাম (২০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হৃদয়কে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোরের বেনাপোলে সীমান্ত পরিদর্শন শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, এতে তাদের চার নেতা আহত হয়েছেন। তবে পুলিশ এ ধরনের হামলার ঘটনা অস্বীকার করেছে।
৬ মিনিট আগে
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা স্থানীয়দের সহযোগিতায় দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে কুমিরটি উদ্ধার করেন।
২৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রবিন হালদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে