কক্সবাজারের রামুতে শফিউল আলম ওরফে লেদাপুতু (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল ওই এলাকার বাসিন্দা আবুদল হাকিমের ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে শফিউল আলমকে কেউ একজন মোবাইলে ফোন করে বাইরে যেতে বলেন। তখন শফিউল রাতের খাবার খাচ্ছিলেন। বারবার ফোন কল পেয়ে খাবার শেষ না করেই বের হয়ে যান। শফিউল বের হওয়ার ঘণ্টা-দেড়েক পর গোলাগুলি শুরু হয়। পরে এলাকার লোকজন তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়রা বলছে, মিয়ানমার থেকে চোরাইপথে গরু আনা-নেওয়ার নিয়ন্ত্রণে এলাকায় শাহিন ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনীর আলাদা গ্রুপ রয়েছে। নিহত শফিউল শাহীন বাহিনীর সদস্য। শাহীন সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।
এলাকাবাসী ও স্বজনদের ভাষ্যমতে, প্রতিপক্ষের লোকজন শফিউলকে গুলি করে হত্যা করেছে। এর আগেও সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
১ মিনিট আগে
রাজধানী শহর ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার তাগিদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলব।
২ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে নাফিস।
৫ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে...
৩৪ মিনিট আগে