চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজারের অদূরে উত্তরে ভিলেজারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানী ঢাকার উত্তরখান আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। ঢাকা থেকে তিনজন পর্যটক মোটরসাইকেলযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। বাস ও মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলীর বানিয়াছড়ার অদূরে উত্তর ভিলেজারপাড়ায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বাস ধাক্কায় দেয়। এ সময় একটি ট্রাককেও ধাক্কা দেয় বাস। এতে মোটরসাইকেল আরোহী দুজন পর্যটক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন আরও একজন পর্যটক।
এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড থেকে ১ কোটি ৯৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার বনপাড়ায় নির্মাণাধীন গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে ওই মালামাল লুট করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনা উদ্ঘাটনে ডিবি টিম কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত ৬ সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের শুরুতে হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ না করার নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিন দিন আগে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান দিবসটি উদযাপনের ব্যাপারে মোবাইল ফোনে পরামর্শ
২১ মিনিট আগে
রাজধানীর জুরাইন কবরস্থান থেকে এক দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কবরস্থানের ভেতর একটি কার্টন থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
৩১ মিনিট আগে