রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামের এক যুবককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
এস এম শফিকুল আলম মনা বলেন, মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
২ মিনিট আগে
চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
২০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
৩৩ মিনিট আগে