
ইয়াবা ও ক্রিস্টাল মেথের (আইস) মতো ভয়ংকর মাদক চোরাচালানের প্রধান রুট কক্সবাজার। মিয়ানমারের সীমান্ত পেরিয়ে এসব মাদক এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি প্রায় প্রতিদিনই সীমান্ত এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ছে মাদকের চালান। কিন্তু ধরা পড়া মাদক শনাক্ত করার কোনো পরীক্ষাগার ছিল না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক শনাক্ত করা নিয়ে বিপাকে ছিল।
মাদক শনাক্তের এই জটিলতা কাটাতে শিগগিরই কক্সবাজারে একটি মাদক পরীক্ষাগার নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল। তিনি বলেন, কক্সবাজারে মাদক কারবারিদের নতুন করে একটি তালিকা তৈরির কাজ চলছে।
আজ রোববার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সৌমেন মণ্ডল বলেন, মাদক পরীক্ষাগারের অভাবে রাসায়নিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে আদালতে মামলার অগ্রগতি নেই বললেই চলে। বিষয়টি অনুধাবন করে সরকার এখানে পরীক্ষার তৈরির উদ্যোগ নেয়।
গত ১৪ জুলাই কক্সবাজার আঞ্চলিক বিয়ামকেন্দ্রে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশ সেনাবাহিনী রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ জুলাই রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স গঠন করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে।
১ ঘণ্টা আগে
হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।
২ ঘণ্টা আগে
নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’ ’ ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
২ ঘণ্টা আগে