
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত তিনটি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে কোস্ট গার্ডের টহল টিম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। পরবর্তীকালে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের পাঁচটি নিষিদ্ধ ট্রলিং জাল ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
অপর দিকে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীকালে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি নিষিদ্ধ ট্রলিং জাল ও তিন হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শহরের মার্কাস মসজিদ এলাকায় মুদিদোকান চালান মনির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দোকান থেকে ৮০০ টাকা চুরি হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় সন্দেহ করে মুজাহিদ ও জিহানকে ধরে মনির হোসেনসহ কয়েকজন মারধর করেন। পরে ‘চোর ধরা হয়েছে’ বলে প্রচার করে দুই শিশুর হাত বেঁধে আরও নির্যাতন করা হয়।
১১ মিনিট আগে
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে মজুত রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি বছরের পর বছর পানির অভাবে অনাবাদি ছিল। ইউনিয়নের বিভিন্ন গ্রাম দিয়ে বয়ে যাওয়া ৯টি খাল পলি জমে ভরাট হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি এসব খাল পুনঃখনন করায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পর্যটন শহরে প্রবেশের জন্য রয়েছে চার লেনের দুটি সড়ক। এর মধ্যে পাহাড়ের বুক চিরে চলে গেছে দৃষ্টিনন্দন কলাতলী বাইপাস সড়ক। দেড়-দুই দশক আগেও এই সড়ক ধরে ডলফিন মোড়ে নামতেই শোনা যেত উত্তাল সাগরের গর্জন, আর চোখ জুড়িয়ে যেত নীল জলরাশির আছড়ে পড়া ঢেউ দেখে।
৬ ঘণ্টা আগে