
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি কাঠের নৌকা থেকে দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে আট নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ তাদের আটক করে। আজ বেলা ৩টার দিকে নৌবাহিনীর মিডিয়া উইং থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত থেকে সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। সেন্ট মার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ নৌকাটিতে থামার জন্য সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ নৌকাটিতে ধাওয়া করে আজ ভোরের দিকে আটক করে।
এ সময় নৌকায় থাকা দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌবাহিনীর সদস্যরা জানতে পারে, আটক ব্যক্তিরা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে যাত্রা করেছিল। আটককৃত নৌকা ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নৌবাহিনীর অভিযানের বিষয়টি অবগত থাকার কথা জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, আটককৃতদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে