
সাগরপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার সকালে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্টসহ তাঁদের আটক করা হয়। আজ বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালী এলাকার নূর হোসেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার নিজাম উদ্দীন, একই জেলার বড়ুড়া এলাকার মানিক হোসেন, ভোলার চরফ্যাশন এলাকার মো. জামাল, একই জেলার দক্ষিণ আইচ এলাকার মো. শামিম, অনুমদ্দিন এলাকার মো. ফারুক, লেত্রা এলাকার মো. সবুজ, মনপুরা এলাকার আল আমিন ও মো. আহসান।
কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, আজ সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা সন্দেহজনক একটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালান। এ সময় ট্রলারটি থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা। ট্রলারটিতে থাকা ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। তিনি বলেন, মাদকের বিনিময়ে মিয়ানমারে বাংলাদেশি সিমেন্ট পাচার করা হচ্ছে। জব্দ করা বোট, সিমেন্টসহ আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ধরে রাখার জন্য এবং একাত্তরের চেতনাকে ধরে রাখার জন্য সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে, বাংলাদেশ জিতবে আর হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়
২৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
২ ঘণ্টা আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
২ ঘণ্টা আগে