
চলতি বছর মার্চ মাসে কক্সবাজারে এক মার্কিন নারীকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার তারিকুল ইসলামকে (২৫) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান তাকে দোষী সাব্যস্ত করে সাজার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাওহীদুল আনোয়ার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ১০ মার্চ সকালে কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে হাঁটার সময় তারিকুল এক মার্কিন নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। স্বামীর কাজের সুবাদে কক্সবাজারে বসবাস করে আসছিলেন ওই মার্কিন নারী। তিনি বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তারিকুলকে গ্রেপ্তার করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) তাওহীদুল আনোয়ার বলেন, মামলা হওয়ার দুই দিন পর গত ১২ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৮ মার্চ আদালত অভিযোগ গঠন করেন।
এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, রায় ঘোষণার পর তারিকুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
২০ মিনিট আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
১ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
১ ঘণ্টা আগে