
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ৩২ ব্যাটালিয়ন বিএসএফের গেদে কোম্পানি কমান্ড্যান্টের উপস্থিতিতে ওই বৈঠক হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা-পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
নিহত ইব্রাহিম (৩০) দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নূর ইসলামের ছেলে। নূর জানান, তাঁর ছেলে ২ জুলাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সীমান্তের খুঁটির কাছে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ বিএসএফ ওপারে নিয়ে যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, ইব্রাহিমের পরিবারের আবেদনের পর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে দর্শনা সীমান্তে বৈঠকের পর পুলিশ লাশ হস্তান্তর করে। লাশটি বুঝে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
৯ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
১৩ মিনিট আগে