চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ বাজারপাড়ার মৃত মুছা আলীর ছেলে সাঈদ সিদ্দীকি ওরফে সোহেল (২৭) ও কুকিয়া চাঁদপুর গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে মনির হোসেন (৬৫)। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিএনপির দাবি, মহাসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, নাশকতার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা হলেন বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল (৫৩), সহসভাপতি ফারুক হোসেন (৪০), ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা (৪৫), বাড়াদী ইউনিয়ন বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু (৪৩), লুৎফর রহমান টিটু (৫০), ইউনিয়ন বিএনপি নেতা ও চিকিৎসক এ কে এম নাজমুস সালেহীন লিপন (৪১), জেহালা ইউনিয়ন বিএনপির সদস্য সমসের আলী ছমে (৪৭), জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান (৫৫), খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী (৬০), ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য বাদশা আলম (৬০), আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি (২৮)।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন, মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে অপকৌশল নিয়েছে সরকার। তারা দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালাচ্ছে। মিথ্যা মামলায় ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। সেখান থেকে তাদের আটক করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় আটকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।
দর্শনা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার অভিযান পরিচালনা করে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাদপুর গ্রামের জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, জামায়াত নেতা তানজিল হোসেন, তিতুদহ গ্রামের নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রামের লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের নেতা মোশারফ হোসেনকে আটক করা হয়। আর তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়।
এদিকে দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে নাশকতা মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে। নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফরজ মল্লিকের ছেলে। বুধবারই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরফিজ্জামান শরীফ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। এ জেলা থেকে যেন নেতা-কর্মীরা সমাবেশস্থলে যেতে না পারে, সেজন্য পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে