
চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। খোরশেদ আলম চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর বাড়িতে কৌশলে ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি দৌড়ে পালায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। অভিযুক্ত খোরশেদ আলম শিশুর পরিবারকে ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গতকাল রাতে স্থানীয়রা বিষয়টি জানলে খোরশেদ আলমকে আটক করে ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে