
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হলের পাশে এক ছাত্রীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্তদের ধরতে শাহ আমানত হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের ৮০ জন সদস্য অংশ নেন।
অভিযান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তদন্ত কমিটির আহ্বায়ক ড. রবিউল হাসান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ছাত্রীর তথ্যের ভিত্তিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের একজনের নাম আজিম হোসাইন। আরেকজনের নাম তদন্তের পর বলা যাবে। ওই ছাত্রী সময় ও জায়গার ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন। এ কারণে তাঁদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে।
জানা গেছে, আজিম হোসাইন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশের রাস্তায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন ভুক্তভোগী সংগীত বিভাগের ওই ছাত্রী। এ সময় পাঁচ যুবক তাঁদের গতি রোধ করে জেরা করতে থাকেন। একপর্যায়ে দুজন কোনো কারণ ছাড়াই তাঁদের মারধর করেন। এ সময় ভুক্তভোগী ও তাঁর বন্ধুকে এক ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই যুবকেরা। রাত সাড়ে ১০টার দিকে তাঁদের মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁরা চলে যান।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণে শিশুটিকে পাওয়া যায়। নবজাতকটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
৩ মিনিট আগে
‘আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি, সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কীভাবে হারানো যায়, এ জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন।’
২৪ মিনিট আগে
বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ‘বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, শাড়ি-লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘরবাড়ি তছনছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে, আমরা...
৩৬ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে নূরে আলম ইসলাম ওরফে খায়রুল নামের এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সোহান মুন্সী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে