হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। নৌকা প্রতীকে তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৫০ হাজার ৩১০। অন্যদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ফল প্রকাশের পর নৌকা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকেরা অনেকটা ভেঙে পড়েছেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘এই ফল মানতে পারি না। ফলাফল প্রকাশে বিলম্ব করে নির্বাচন কমিশন জালিয়াতি করেছে।’
এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারা দিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
গত ২৫ এপ্রিল সোমবার কুসিকের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে, মনোনয়ন বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে। এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২৭ মে।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, কুসিক নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে...
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যকে কুপিয়ে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশ।
৬ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত জেলা প্রশাসককে (ডিসি) ইঙ্গিত করে বলেন, ‘এই কার্ডের পরিকল্পনাটাই এমন যে ডিসি সাহেবও এটি পাবেন। কারণ, উনি একজন নারী। এমনকি আমার স্ত্রীও একটি কার্ড পাবেন। হতাশ হবেন না, “ওই ক্যানে পালেন, মুই ক্যানে পানুনি” (তিনি কেন পেলেন, আমি কেন পেলাম না)—এমন ভাবার কারণ নেই।
৮ মিনিট আগে
বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর ছেলে সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সোহেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। সোহেল রানার বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
১৭ মিনিট আগে