
চট্টগ্রামে আদালতে মামলার শুনানির সময় এজলাসের সামনে বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৫ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াস হোসেন নগরের পাঁচলাইশ থানাধীন হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।
মঙ্গলবার সকালে এসআরবি-৭-এর মুখপাত্র ও সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিডিএমএসের তথ্য পর্যালোচনা করে ইলিয়াস হোসেন ওরফে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে পাঁচটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ইলিয়াসের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের বাইরে একটি চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসামিপক্ষের কয়েকজন। পরে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরদিন নুরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
মামলা সূত্রে আরও জানা গেছে, ঘটনার দিন গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করেছিলেন ভুক্তভোগী নুরুল কবির। এ সময় আসামিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর জয়নাল আবেদীন সোহেল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এবার মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করা হলো।

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মক
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
২ ঘণ্টা আগে