নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে নিজ দোকানে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহিপুর গ্রামের দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন (২২) মুদি দোকানি ছিলেন। তিনি বারাহিপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পারভেজ দীঘির পাড় এলাকায় প্রতিদিনের মতো আজ শুক্রবার সারা দিন দোকান করেন। রাতে নিজ দোকানে মালামাল গোছানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত দোকানে ঝুলে থাকা বিদ্যুতের তারের পাশে পণ্যগুলো রাখার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন জানান, জীবিকার তাগিদে নিজ এলাকায় মুদি দোকান দিয়েছিলেন পারভেজ। আজ শুক্রবার রাতে দোকানের মালামাল গোছানোর সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে