চট্টগ্রামে নগরীতে আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদের স্মরণ সভায় গিয়ে মাথা ফেটেছে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের। নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে টুকরাগুলো মাথায় পড়লে মাথা ফেটে যায় এই নেতার।
তাঁর মাথার একটা অংশ ফেটে গেছে। এতে চারটি সেলাই দিতে হয়েছে। এই অবস্থায় তাঁকে নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে নিয়ে সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়ে আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী উজ্জল দত্ত। তিনি বলেন, ‘স্যারের মাথায় আঘাত লেগেছে। মেডিকেল সেন্টার থেকে মাথায় সেলাই দিয়ে এসেছি (রাত ৭ টায়)। স্যার সুস্থ আছেন।’
আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী আরও জানান, ধাক্কাধাক্কিতে কনভেনশন হলের কাচের দরজা ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা মিলেছে। তা না হলে প্রাণহানির মতো ঘটনা ঘটে যেত।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রীও উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন, তখন নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাঁচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। কাচের ছিটকা পড়ে সাবেক মেয়রের মাথার মাঝখানে। এতে তিনি আহত হন।
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে নাছির ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।
এদিকে মাথায় সেলাইয়ের সময় উপস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, নাছির ভাইয়ের মাথায় চারটা সেলাই দেওয়া হয়েছে। মাথার মাঝখানে আঘাত লেগেছে। বর্তমানে উনি বাসায় বিশ্রামে রয়েছে।

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে...
৩২ মিনিট আগে
পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৮ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৮ ঘণ্টা আগে