Ajker Patrika

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার বাহুলী রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ভোর ও সকালে এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। এ রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে ওই নারী আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা গেছে। তাঁদের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে এসে বাহুলী এলাকায় বসবাস করতেন।

রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, রেলগেট থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটায় বিষয়টি তাঁদের চোখে পড়েনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি জানানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত