কক্সবাজারের টেকনাফে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনে পুড়ে গেছে ৩টি বসত বাড়ি। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিয়ে বাড়ির আক্দ অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়ি ৩টি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় মেম্বার বশির আহমদ বিয়ের অনুষ্ঠান থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বাড়িগুলো ছন (খড়) দিয়ে তৈরি হওয়াতে ক্ষতির পরিমাণটা বেশি হয়নি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে