
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনে রাস্তা ভেদ করে হঠাৎ আগুনের ফুলকি উঠতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মীরা আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কাজ শুরু করেন। কর্মকর্তাদের ধারণা, রাস্তার পাশে থাকা গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুনের এ ফুলকি বের হচ্ছে।
প্রত্যক্ষদর্শী রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জানান, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তা ভেদ করে আগুন বের হতে দেখি। এ সময় যানবাহনগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টাকালে হুড়োহুড়ির পরিবেশ সৃষ্টি হয়। মানুষজন দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি হুড়োহুড়িতে কয়েকজনের আহত হওয়ার তথ্য জানালেও তাঁদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়ির লাইন লিকেজ হয়েছে বলে আমরা ধারণা করছি। সেই লিকেজ থেকেই আগুন।

শফিউল আজম বলেন, আমরা ওই এলাকার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। সব লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হবে। ফলে ঘটনাস্থলের আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় হতাহত কেউ এখনো হাসপাতালে আসেননি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে