কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভূয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চক্রটি গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সুকৌশলে মোবাইল সেট হাতে নেয়। পরে সেই মোবাইল সেট থেকে কৌশলে সব নাম্বার কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নাম্বারে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায়। তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকাও দাবী করা হয়। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়। কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এদিকে সাইফুল ইসলাম এ নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করলে আসামিদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারীসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্নস্থানে অপকর্ম করে আসছিল। এছাড়াও করোনাকালীন ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতিও করেছে চক্রটি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে