Ajker Patrika

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ
চট্টগ্রাম বটতলী রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ইঞ্জিনসংকট ও সিলেট থেকে আসা একটি ট্রেন দেরিতে পৌঁছানোর কারণে চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে ছেড়েছে। আজ বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশে ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সেটি ছাড়ে সকাল ১০টা ৫০ মিনিটে। এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করেন।

সকালে চট্টগ্রাম বটতলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে সংযুক্ত করা হয়। এ কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। কয়েক শ যাত্রী প্ল্যাটফর্মে আটকে পড়েন।

একপর্যায়ে ক্ষুব্ধ ৭০ থেকে ৮০ জন যাত্রী স্টেশনমাস্টারের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন। প্ল্যাটফর্মেও যাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইঞ্জিনসংকটের কারণে পাহাড়িকা এক্সপ্রেস প্রায়ই নির্ধারিত সময় মেনে চলাচল করতে পারছে না। সিলেট থেকে চট্টগ্রামে আসা ট্রেনের ইঞ্জিনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে আবার সিলেটগামী ট্রেনে সংযুক্ত করতে হয়। এ কারণে ট্রেন ছাড়তে নিয়মিত বিলম্ব হচ্ছে।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেনের চট্টগ্রামে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩৫ মিনিট। ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছানোয় চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছাড়তেও বিলম্ব হয়েছে।

আবু জাফর মজুমদার আরও জানান, ইঞ্জিনসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত