
চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে (৪২) গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিমান ধর চট্টগ্রামের রাহাত্তার পুল এলাকার সৌদিয়া গোল্ড ফ্যাশন নামে তাঁর দোকানটি বন্ধ করেন। পরে প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে পটিয়ায় আসার পথে হাবিলাস দ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানার পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করে।
ঘটনার পর পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলামসহ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। তবে কী কারণে বিমান ধরকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মৃতের ছোট ভাই রিমন ধর বলেন, ‘আমার বড় ভাই বিমান ধর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। কিন্তু বাড়ির অদূরে গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কেন এ ঘটনা ঘটেছে, তা উন্মোচন করতে পুলিশের কাছে অনুরোধ করছি।’
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি কী কারণে বা কেন ঘটেছে, তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে আমরা কাজ করছি।’

চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
১ ঘণ্টা আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও তল্লাশির অভিযোগে শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
২ ঘণ্টা আগে