
কৃষি মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের প্রণোদনার আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে আমন উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান হয়।
এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি বীজ (আমন উফশী জাতের ব্রি-ধান-৮৭) বিতরণ করা হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে