
চট্টগ্রাম আদালতে একটি মামলার শুনানিকালে এজলাসের সামনে চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় জয়নাল আবেদীন সোহেল (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ সেপ্টেম্বর চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষের বাইরে নুরুল কবিরকে ছুরিকাঘাত করে আসামিপক্ষের কয়েকজন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন নুরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় জয়নাল আবেদীন সোহেলসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জুবাইদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি জয়নাল আবেদীন সোহেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. জুবাইদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আগেও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত নুরুল কবির পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকার বাসিন্দা ও কেব্ল অপারেটর ব্যবসায়ী। ২০২৪ ও ২০২৬ সালে নুরুল কবির ও তাঁর স্ত্রী রুনা আক্তার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় পৃথক তিনটি মামলা করেন। এসব মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
পুলিশ জানায়, ঘটনার দিন নুরুল কবির একটি মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করতে আদালতে উপস্থিত হন। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর ছুরিকাঘাত করেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি টেকনাফের বাসিন্দা...
৫ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অন্তত ৬০ মিটার বেড়িবাঁধ হঠাৎ নদগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের তীব্রতা দেখে বাঁধ সংস্কারে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই কক্ষে তাঁর বন্ধু সোহানকে (২৪) রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
৩৮ মিনিট আগে