
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অভিনব কৌশলে ৭৬টি সেগুন ও গামারি গাছ পাচারের চেষ্টার সময় তা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়িছড়া থেকে এসব গাছ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মো. মিঠু ইসলাম নামের এক শিক্ষার্থী ফেসবুকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক গ্রুপে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছনের ঝর্ণার ছড়া দিয়ে বিপুল পরিমাণ কাটা গাছ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযানে যান। প্রাথমিকভাবে ছড়াটি শুকনো অবস্থায় পাওয়া গেলেও ভিডিওর আলামত ধরে প্রায় ২ কিলোমিটার ভেতরে তল্লাশি চালায় নিরাপত্তা দল। পরবর্তীতে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন বাঁশ বাগানের পেছনে ছড়া থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় মোট ৭৬ টুকরো গাছ জব্দ করা হয়। জব্দ করা গাছের মধ্যে গামারি থাকলেও অধিকাংশ মূল্যবান সেগুন।
নিরাপত্তা সংশ্লিষ্টরা ধারণা করছেন, পাচারকারীরা ছড়ার উজানে কৃত্রিম বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখেছিল। পরে সেই বাঁধ ছেড়ে দিয়ে পানির তীব্র স্রোত তৈরি করে গাছের টুকরোগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। মূলত পরিবহন জটিলতা এড়াতে এবং লোকচক্ষুর আড়ালে কাঠ সরাতে এই কৌশল অবলম্বন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। প্রায় ২ কিলোমিটার সামনে অগ্রসর হয়ে আমরা ৭৬টি গাছের টুকরো উদ্ধার করি। প্রশাসনের নির্দেশক্রমে রাতে পাহারা জোরদার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবেন।

কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।
২ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোমবার ভোরে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ বলে অভিযোগ উঠেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ও নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে গড়ে তোলা দুটি চুন কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত...
১০ মিনিট আগে
গাইবান্ধার ওপর দিয়ে বয়ে চলা তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটাসহ শত শত বিঘা ফসলি জমি। চোখের সামনেই শেষ সম্বল হারিয়ে আতঙ্কে দিনাতিপাত করছেন নদীপাড়ের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন...
২০ মিনিট আগে