চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কেজি (২৭ দশমিক ৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে। আজ বুধবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান।
কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১ হাজার ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরবর্তীকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জেলিযুক্ত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আসা নূর হোসেন (৪৮) নামের এক যাত্রী সাইকেলের পার্টসের ঘোষণা দিয়ে বিদেশি এয়ারগানের পার্টসসহ ধরা পড়েছেন।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার বলেন, দীর্ঘ তদন্তের পর রইছ উদ্দিন শ্যামল এবং তাঁর স্ত্রী হাসিনা খাতুনের নামে মামলা করেন দুদকের উপপরিচালক শাহাদাত হোসেন। তাঁদের বিরুদ্ধে চার্জশিট কমিশনে পাঠানো হয়েছে। অচিরেই তা অনুমোদন হয়ে এলে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে।
২ ঘণ্টা আগে
বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলা সদর বাসস্টেশন এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। খুনিদের গ্রেপ্তারে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কড়া হুঁশিয়ারির মুখে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে