
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে এক যুবক বসে থাকেন। আজ রোববার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন।
বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন। স্থানীয়রা দেখতে পেয়ে ওই যুবককে নেমে আসতে বলেন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরে বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার জানান, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টায় সময় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে