
চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ আলমগীর (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে নির্যতনের অভিযোগ উঠেছে হাবিবা আক্তার (২৩) নামের এক নারী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। মুঠোফোনে ডেকে নিয়ে হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর এবং হাত-পায়ের নখ তুলে ফেলা হয়েছে বলেও জানা গেছে।
গত শুক্রবার রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাটের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি ওই যুবকের সাবেক প্রেমিকা বলে জানা গেছে।
মারধরের শিকার আলমগীর বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। পেশায় তিনি বাসচালক। গতকাল শনিবার (৫ জুলাই) দুপুরে ফাজিল খার হাট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আহতের স্বজনের অভিযোগ, হাবিবা তাঁকে প্রেমের ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। এরপর রাতভর আটকে রেখে বেধড়ক মারধর করে এবং চোখে গামছা বেঁধে হাত-পায়ের নখ তুলে নেয়।
আহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই অপরাধ করলে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিত, কিন্তু অমানবিক নির্যাতন করবে কেন? আমার ভাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আমরা এর বিচার চাই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৭ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে