
কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের দুই ক্রীড়াবিদ নুমে মারমা ও সিংখ্যা উ। আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই দুই প্রতিযোগী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন নুমে মারমা এবং জুজুৎসুতে অংশ নেবেন সিংখ্যা উ। কোচ হিসেবে তাঁদের সঙ্গে যাচ্ছেন সিং মং।
গতকাল বুধবার এ দুই ক্রীড়াবিদ উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়াসহ সার্বিক বিষয়ে পরামর্শের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ক্যশৈহ্লা এ দুই ক্রীড়াবিদের সাফল্য কামনা করে বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারেও পরিচিতি পাবেন, তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে, বান্দরবানবাসী হবে গৌরবান্বিত।
এ বিষয়ে তিনি আরও বলেন, কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে এ দুই ক্রীড়াবিদকে পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে। কারাতে ফেডারেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কারাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্দরবানে কারাতের অনেক প্রতিভা রয়েছে। তাদেরও সঠিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে গড়ে তোলা গেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কারাতের ক্ষেত্রে সুনাম অর্জন করা সম্ভব।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে