
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার নগরীর প্রবেশমুখ শাহ আমানত সেতু এলাকায় বিক্ষোভ করেন তাঁরা।
এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যানজট মোকাবিলায় এই সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। সার্বিক নিরাপত্তার জন্য অবরোধ স্থলের আশপাশে পুলিশের কঠোর নজরদারি দেখা গেছে।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারে না এবং আসামি গ্রেপ্তার করতে অক্ষম, সেই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়।
এদিকে অবরোধে জনদুর্ভোগের বিষয়ে নগর পুলিশের ডিসি (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে যাতে যানবাহনের চাপ না বাড়ে, সে জন্য চালকদের বিকল্প সড়ক কালুরঘাট ও টানেল ব্যবহারের জন্য বলা হচ্ছে। যানজট এড়াতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি।

হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
১৭ মিনিট আগে
বালুর ঘাট দখল নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি। মামলার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিআইডব্লিউটিএর ওপর দায় চাপিয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ মামলা করা নিয়ে গড়িমসি করছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর মুক্তার হোসেনকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ পাম্পের ভেতরে মজুত ছিল হাজার হাজার লিটার জ্বালানি তেল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
২৬ মিনিট আগে