
কুমিল্লায় যুবদলের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে হইহুল্লোড় শুরু করেন। এ সময় পুলিশ ২২ জনকে আটক করে।
বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় যুবদলের কুমিল্লা বিভাগীয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর বীরচন্দ্রনগর মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ সঞ্জুর মোর্শেদ ২২ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘যুবদলের শান্তিপূর্ণ ইফতার মাহফিল টাউন হলের হলরুমে চলছিল। সেখান থেকে পুলিশ ২২ জনকে আটক করেছে। আরও আটক হতে পারে। ইফতারের কয়েক মিনিট বাকি থাকতে এমন আটকের ঘটনা আমার রাজনীতি জীবনে দেখিনি। এ ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে