
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের পরও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাত ৯টার দিকে চাটখিল বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কমিশনের নির্দেশনা অনুযায়ী যেকোনো প্রার্থী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও মাইকিং করতে পারবেন। কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। রাত সাড়ে ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে চাটখিল বাজারে টহলরত অবস্থায় নৌকা প্রতীকের প্রার্থীর একটি প্রচার গাড়ি আমাদের সামনে পড়ে। তখন ঘড়িতে রাত সাড়ে ৮টা, কিন্তু ওই গাড়িতে প্রচারণা চলছিল। পরে সেটি আটক করে নৌকা প্রার্থীর সমর্থক শাহ পরানকে আইন অমান্য করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তাঁকে আগামীর জন্য সতর্ক করা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে