
চট্টগ্রামের হাটহাজারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলায় হারজিত নিয়ে কথা-কাটাকাটির জেরে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. ফারুক (৩৭)। এ ঘটনায় নিহতের ছোট বোন জেসমিন আক্তার গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমান বাজার জয়নাব ক্লাবের পশ্চিম পাশের নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক পরিবার নিয়ে কলোনিতে ভাড়া থাকতেন। তার বাবার নাম কোরবান আলী ফোকাস বাচ্চু। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
ঘটনার খবর পেয়ে মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মইনুদ্দিন চিশতী নামে একজনকে আটক করেছে মডেল থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, আইপিএল খেলার হারজিত নিয়ে মঙ্গলবার রাতে চা দোকানি ফারুকের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। এর জেরে ফয়সাল দলবল নিয়ে প্রথমে ফারুকের চা দোকানে এবং পরবর্তীতে বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা লাঠিসোঁটা ও তাদের উপর্যুপরি কিল ঘুষির আঘাতে ফারুক ও তার বোন জেসমিন আহত হয়। আহত অবস্থায় ফারুককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী থানা উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১টার মধ্যে আমান বাজারের জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনির ভাড়া বাসায় ফয়সাল ও ফারুক নামের দুই যুবকের মধ্যে মারামারি হয়। মূলত আইপিএল খেলা নিয়ে এ ঘটনা ঘটে। ঘটনার মূল হোতা ফয়সাল এখনো গ্রেপ্তার হননি।’
আজ বুধবার বিকেলে হাটহাজারী মডেল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক মো. বেলাল আজকের পত্রিকাকে জানান, নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি।
নিহত ফারুকের মা সুরমা বেগম বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করব।’
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ক্রিকেট (আইপিএল) খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ফারুক নামে চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২৯ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪১ মিনিট আগে