
পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এরপর তাঁকে থানা-পুলিশে সোপর্দ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আজ রোববার ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুর এলাকার বাসিন্দা এবং পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আজ দুপুরে ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, আটক নোবেল গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। সেদিনের হামলার বিভিন্ন ছবি-ভিডিওতে তাঁর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এত দিন তিনি ক্লাসে আসেনি। আজ পরীক্ষার সুবাদে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাঁকে আটক করেন।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে