
চট্টগ্রামের কর্ণফুলীতে মোবাইল ব্যাংকিং বিকাশের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেলোয়ার জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সাড়ে ৩ লাখ টাকা, বিকাশ ও নগদ লেনদেনের মোবাইল ফোনসহ বাড়িতে ফিরছিলেন। পিছু নেওয়া কয়েক যুবক পেছন থেকে তাঁর মাথায় কোপ দেয়। মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তারা ব্যাগে থাকা সাড়ে ৩ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত এবং টাকা ও মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৫ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে