ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরিফুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ডবয়ের চাকরি করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আরিফুল ইসলাম ঢাকায় গিয়ে জ্বর অনুভব করলে বাড়ি চলে আসেন। পরে পরিবারের লোকজন তাঁকে কুমিল্লা সদরের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
আরিফুল ইসলাম একটি রক্তদাতা সংগঠনের সদস্য ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতেন তিনি।
শশীদল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া বলেন, ‘আরিফুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। আমরা তাঁর পরিবার ও সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে ডেঙ্গুতে তাঁর মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে