
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেনের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নম্র, ভদ্র, মেধাবী শিক্ষার্থী ছিল জোবায়েদ। তাকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে দেখা গেছে। সাহসী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে দুষ্কৃতকারীরা নির্মমভাবে হত্যা করেছে। শুধু দৃঢ় কণ্ঠে বলতে চাই, জোবায়েদ হোসেন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।’
মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
সাবেক প্রধান শিক্ষক বাবু শিমুলচন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, চরজব্বার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লা আল আরিফ, তাঁর সহপাঠী ইফতেখার আহমেদ খালেদ, মুহিব উল্যাহ মুহিব উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে