
চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাহ মাঠের সামনে ইটের সলিং রাস্তা থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, সাইদুর রহমান সাদ্দামের হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের প্যাকেটে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তাঁর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।
এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুকের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংক পিএলসির কাছে বন্ধক রাখা উষা জুট স্পিনার্স লিমিটেডের ১২ হাজার ৯৫৫ কেজি যন্ত্রাংশ পাচারের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। দুই ট্রাকসহ মালামাল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তিতে টয়লেট ও গোসলখানা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নবীর হোসেন।
৩৫ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাত ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য মোট ৫৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ টন বা ৬০০ বস্তা চাল।
৩৯ মিনিট আগে
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে এবং মানব পাচারের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।
৪১ মিনিট আগে