ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের অ্যাডভোকেট মো. আবদুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাত খাচ্ছিলেন মা সানজিদা খানম। এ সময় বসতঘরের পাশের একটি গাছ ঘরের উপড়ে ধসে পড়ে। এতে মুহূর্তেই গাছ চাপায় শিশু ও তার মা সানজিদা খানম গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নিউরোসাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে