দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে তাঁরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন।
আবেদনের ওপর শুনানি শেষে বিচারক মো. মিজানুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় সম্প্রতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন।
কারাগারে পাঠানো সাবেক দুই কর্মকর্তা হলেন অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামান।
চট্টগ্রামের বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন জানান, দুদকের মামলায় ইউসিবিএল ব্যাংকের সাবেক দুই পরিচালক সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ইউসিবিএল থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুদক মামলাটি করে। তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্প্রতি আদালত এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরুর আদেশ দেন।

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় পাওনা ৩০০ টাকার বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।
২০ মিনিট আগে
বগুড়ায় অনৈতিক সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রথমে তিনি নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২১ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের যাত্রীবাহী বাস চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অবৈধ সিএনজি অটোরিকশা-প্রাইভেট কার স্ট্যান্ডের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
৩৪ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কোরবানির হাটে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বড় গরুর চাহিদা কম থাকায় অনেক খামারি হতাশ হয়েছেন। ফলে খামারিরা অতিরিক্ত খরচ ও বাজারে বিক্রির জটিলতা এড়াতে বড় গরু নিয়ে চট্টগ্রাম শহরসহ সমতলের হাটে যাচ্ছেন।
৪০ মিনিট আগে