
কুড়িগ্রামের জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে কৃষক শ্রমিক, নারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতারা।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা ও এনসিপি নেতা আশরাফুল আলম বলেন, ‘দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়নসহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদীপথে পারাপারের সময় আমার দুই ভাই নদীতে ডুবে প্রাণ হারিয়েছিল। সেতু না থাকায় অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানববন্ধন।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। আমরা এই অঞ্চলের মানুষের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই, বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে
৪ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
৮ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২৪ মিনিট আগে