চট্টগ্রাম নগরীতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর অভিভাবকেরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছেন।’
মারা যাওয়া দুই শিশু হলো পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় এলাকার মো. নাছির উদ্দীনের ছেলে রিসবান সালেহ আরিশ (৩) ও তাঁর ভাই মো. নেজাম উদ্দিনের মেয়ে ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩)।
আরিশ ও ওয়াজিহার পরিবারের বরাত দিয়ে ওসি জায়েদ জানান, আজ সকালে খেলতে গিয়ে দুই শিশু সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। তাঁদেরকে না পেয়ে পুকুরে খোঁজার এক পর্যায়ে দুজনের লাশ পাওয়া যায়। পরে বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী নৌবাহিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে