
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের।
আগামীকাল শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৈশাখী মেলা শেষ হবে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে মেলা ঘুরতে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নারী নেত্রী শিরিন সুলতানা, মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ প্রমুখ।
মেলায় বিভিন্ন স্টলে পসরা সাজিয়ে রাখা হয়েছে। স্টলগুলোতে মনিহরি সামগ্রী ও স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথার চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন উপকরণ। পাশাপাশি মাটির তৈরি পুতুলসহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এ ছাড়া মেলায় থাকবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও বাঙালির জাতীয় খেলা কাবাডিসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। এ ছাড়া পুরো মেলায় রয়েছে জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লিগীতির প্রচার।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে