
দেশে ভাইরাল ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম বা বাস্তবিক জীবনে, পোস্টে বা কমেন্ট বক্সে হরহামেশাই দেখা মিলে। তবে প্রতিবেশী এক বৃদ্ধকে মজার ছলে বলতে গিয়ে বিপাকে পড়েছে ১৩ বছরের এক কিশোরী। রাগের বশে পাতিলের গরম পানি ঢেলে দিয়েছেন ওই বৃদ্ধের ছোট ভাইয়ের বউ। এতে পুড়ে গেছে কিশোরীর শরীরের বিভিন্ন অংশ।
এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াজের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দগ্ধ পপি আক্তারের স্বজনেরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। তবে ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটলেও কিশোরীর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগও তোলেন আহতের স্বজনেরা।
আহত পপি একই এলাকার মৃত বিজলী আক্তারের মেয়ে। ছোটবেলায় মা-বাবার দুজনই মারা যাওয়ার পর জুঁইদণ্ডীর নানাবাড়িতে মামার কাছে রয়েছে।
আহত কিশোরী পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে জানিয়ে মামা মো. দিদারুল আলম বলেন, ‘বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় তার নানা–সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমির বশে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু” বলে কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ সাহারা খাতুন (৫৫) এসে তার শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।’
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
২৮ মিনিট আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
১ ঘণ্টা আগে