
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই দিনে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার ও মঙ্গলবার (১ ও ২ জুন) উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি পাগলা কুকুর হঠাৎ এলোপাতাড়ি কামড় দিয়ে শিশুসহ পাঁচজনকে আহত করে। পরদিন একই কুকুর আরও ১৪ জনকে কামড়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে মমতাজ বেগম (৩৫), মো. রাশেদ (৪০), মো. সেলিম (৫২), মো. ওসমান (৪৫) ও রিমা আক্তারের (২৪)। তাঁরা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা। অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা হাসানুল করিম বলেন, ‘গত দুই দিনে এলাকায় দুটি কুকুর পাগল হয়ে অন্তত ১৪ থেকে ১৫ জনকে কামড় দেয়। আহতদের মধ্যে কয়েকজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুকুর দুটি মেরে ফেলে।’
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, ‘গত দুই দিনে নারী ও শিশুসহ ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা।’

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রা.) মাজার সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটিকে পর্যবেক্ষণের জন্য সেখানে রাখা হয়েছে।
১ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য, মাঠা ও দই উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে আর এস দধি ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া...
১১ মিনিট আগে
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরের নিজস্ব ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই ভবনটির কয়েকটি জায়গায় এই ফাটল দেখা দেয়। চট্টগ্রাম নগরের সার্সন রোডের জয় পাহাড় এলাকায় পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়।
১২ মিনিট আগে
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, মাদক কারবারের নগদ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে